1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নাগেশ্বরীতে মাইক্রোবাস পুকুরে পড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা বাজারের দক্ষিণে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে গেলে মুহূর্তের মধ্যেই এতে আগুন ধরে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে জানালার কাঁচ ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় বেশিরভাগ যাত্রী প্রাণে রক্ষা পান। তবে, এ ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

জানা গেছে, মাইক্রোবাসের যাত্রীরা সবাই ভূরুঙ্গামারীর বাসিন্দা। ঈদ উদযাপন শেষে তারা গাজীপুর থেকে রংপুর পর্যন্ত বাসে আসেন এবং সেখান থেকে মাইক্রোবাসে করে বাড়ির পথে রওনা দেন। যাত্রীদের ভাষ্যমতে, দুর্ঘটনার সময় চালকের তন্দ্রা চলে আসছিল, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!