1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

রৌমারী ও রাজিবপুরের ৩টি গ্রামে আজ ঈদ

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরের তিনটি গ্রামে আজ রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৯ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মমিনুল ইসলাম।

তিনি বলেন, আগামীকাল সকালে রৌমারীর শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়ায় এবং চররাজিবপুরের সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া ও টোকমাথা গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন।

রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রাম জামে মসজিদের ইমাম নজির হোসেন বলেন, আগামীকাল ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করবেন মাওলানা মো. রিয়াজুল হক।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ গ্রামের মুসল্লিরা ঈদ উদযাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় কাল ঈদের নামাজ আদায় করবেন স্থানীয় মুসল্লিরা।

সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন, সৌদির সঙ্গে মিল রেখে কাল রোববার সকাল সাড়ে ৯টায় ঈদ উদযাপন করবেন স্থানীয় মুসল্লিরা। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদের নামাজ আদায় করেন এবং রোজা রাখেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!