মিজানুর রহমান মিজান (চিলমারী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
চিলমারীতে শহীদ জিয়াউর রহমান স্মরণে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকালে উপজেলার চিলমারী সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ জিহাদ ফেরদৌস চমকের আয়োজনে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগীতায় বিচারক হিসেবে ছিলেন চিলমারী হাফেজ কল্যান সংস্থার সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী, সহ সভাপতি হাফেজ আরিফুল ইসলাম, কলেজ মোড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা খিদমাতুল উম্মাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ তারিকুল ইসলাম।
প্রতিযোগীতায় হাফেজ জুনাইদ আল হাবীব প্রথম, হাফেজ মোঃ আব্দুর রহমান ২য় ও হাফেজ মোঃ ইমরান হোসেন ৩য় নির্বাচিত হয়। বিজয়ী হাফেজ ছাত্রদের পুরষ্কার হিসেবে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেয়া হয়।
প্রতিযোগীতা শেষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, ইন্জিনিয়ার মোঃ সাজ্জাদ ফেরদৌস চঞ্চল ও আয়োজক জিহাদ ফেরদৌস চমক। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ জান্নাতুল ফেরদৌস চায়না, প্রেসক্লাব চিলমারীর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
প্রতিযোগিতা শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply