1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“দেশের টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার” – বিএনপি নেতা আব্দুল খালেক

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. আব্দুল খালেক অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার দেশে লুটপাট চালিয়ে জনগণের টাকা বিদেশে পাচার করেছে। তিনি শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এই মন্তব্য করেন।

আব্দুল খালেক বলেন, “জুলাই আন্দোলনে শত শত শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আজ মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেন। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে মানুষের বাক-স্বাধীনতা ছিল না, ভোটের স্বাধীনতা ছিল না।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা অপরিসীম। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের মাধ্যমে খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। আর তারেক রহমান হলেন সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনের মূল নায়ক। গত ১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। শেখ মুজিবুর রহমানের সময় দেশে দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্ভিক্ষ হয়েছিল। সেখান থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ জিয়া।”

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান, যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মঞ্জু, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির কাজল, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফাজকুরুনী আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!