1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লালমনিরহাটে তারেক রহমানের পক্ষ থেকে ৬ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট :

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল ৬ শতাধিক গরিব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলার হররাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাকুল ইসলাম রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গরিব অসহায় ও সাধারণ মানুষ কোন সাহায্য সহায়তা পায়নি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করতো।

তিনি আরও বলেন, বিএনপি কোন অসুস্থ্য রাজনীতি করে না। এমনকি পছন্দও করে না। এবারের ঈদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশে গরিব অসহায় প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।

এসময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!