1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে দীনবন্ধু মিত্র স্মৃতি স্মরণে জিসিএল ২০২৫-এর উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম (সদর) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নে প্রয়াত দীনবন্ধু মিত্র স্মৃতি স্মরণে শুরু হয়েছে “ঘোগাদহ চ্যাম্পিয়নস লিগ (জিসিএল) ২০২৫” এর দ্বিতীয় আসর। শুক্রবার (২৮ মার্চ ২০২৫) জমকালো আয়োজনে উদ্বোধন হওয়া এই টুর্নামেন্টে ৬টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪ নং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল তাজুল, ঘোগাদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিলু, এবং সদস্য সচিব বায়েজিদ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘোগাদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু ছাইম। আয়োজক কমিটির পক্ষ থেকে মোজাহিদুল ইসলাম জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে কুড়িগ্রামের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

এবারের আসরে অংশ নিয়েছে তালহা ড্রিম ইলেভেন, রাজারহাট কিংস ইলেভেন, মরাটারী হান্টার্স, রয়েল চ্যালেঞ্জার্স ঘোগাদহ, রনি থান্ডার্স এবং ফাহাদ ফিউরিয়াস। উদ্বোধনী ম্যাচেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। আয়োজকদের আশা, জিসিএল-২০২৫ নতুন প্রতিভা তুলে আনবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!