1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে দুঃস্থ পথচারীদের মাঝে সদর থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুড়িগ্রাম সদর থানা স্বেচ্ছাসেবক দল দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে।

বুধবার (২৬ মার্চ) কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর ও তারামন বিবি মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করা হয়। এতে সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু হানিফ বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, সদস্য সচিব মো. ইদ্রিস আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হোসেন কাজল, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মো. আক্তারুজ্জামান রনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মমিনুল ইসলাম মমিন, সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. তুহিন আশরাফ ও মো. আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানসহ দলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই মহতী উদ্যোগের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!