1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জবি উপাচার্যের শ্রদ্ধা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।

এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, ১৯৭১ সালে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু গত ৫৪ বছরে আমরা তা অর্জন করতে পারি নি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমাদের মাঝে একটি সুবর্ণ সুযোগ এসেছে। আমরা যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করা সম্ভব হবে।

উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল, সাংবাদিক সমিতি এবং সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৃথকভাবে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সকল অংশগ্রহণকারী মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

এর আগে দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!