ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার চরে বালু চাপা অজ্ঞাত এক লাশের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় দ্বিতীয় ধরলা সেতুর দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন চরে এ লাশের সন্ধান মেলে।
স্থানীয়রা জানায়, সকালে কয়েকজন কৃষক ভুট্টা খেতে কাজে যাওয়ার সময় বালুর ওপর দুই পা বাইরে বেরিয়ে থাকতে দেখেন। লাশের বাকি অংশ অংশ বালু চাপা দেওয়া । এরপর তাদের চিৎকার চেঁচামেচিতে শতশত উৎসুক জনতা ভিড় করে। খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মামুনুর রশিদ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, লাশের সম্পুর্ন অংশ বালু চাপা দেওয়া এবং পা দুটো বাহিরে । সেকারনে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে পৌছায়নি।
Leave a Reply