1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উলিপুরে স্বপ্নীল বন্ধু সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক :

কুড়িগ্রামের উলিপুরে স্বপ্নীল বন্ধু সংঘের উদ্যোগে অসহায় মাদ্রাসার শিশুদের নিয়ে এক আনন্দঘন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নারিকেলবাড়ী ব্যাপারীপাড়া এলাকায় অবস্থিত খাতিরের মাঠ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় ১০০ জন মাদ্রাসার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

স্বপ্নীল বন্ধু সংঘ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে। সংগঠনটি ব্লাড ডোনেশন, অসহায়দের সহায়তা, এবং প্রতি বছর রমজান মাসে এতিমখানা ও মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।

সংগঠনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, মারুফ শেখ বলেন আমরা স্বপ্নীল বন্ধু সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সকল শুভাকাঙ্ক্ষীকে, যারা আমাদেরকে মেধা, শ্রম এবং আর্থিক সহায়তা দিয়ে এই মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন।

প্রতি রমজানে স্বপ্নীল বন্ধু সংঘ দুইটি বিশেষ কর্মসূচি গ্রহণ করে
১. ইফতার ও দোয়া মাহফিল
2. ঈদ উপহার বিতরণ

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, মাহমুদ ইসলাম মাহিদ কুড়িগ্রাম ও উলিপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তারা সমাজের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে পারেন।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!