1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভিজিএফ এর স্লিপকে কেন্দ্র করে, কুড়িগ্রামের রৌমারীতে বৃদ্ধাকে চড়-থাপ্পড় মারলেন ইউপি সদস্য

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ভিজিএফের স্লিপ চাওয়াকে কেন্দ্রে করে রুপভানু(৫৬) নামের এক বৃদ্ধা মহিলাকে চড়-থাপ্পড় মারলেন আওয়ামী লীগের অনুসারী ইউপি সদস্য (মেম্বার) শফিকুল ইসলাম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আজ সোমবার (২৪ মার্চ) রুপভানু বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেনগত শুক্রবার এ ঘটনা ঘটে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার। তিনি বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য রৌমারী থানার ওসি কে নির্দেশ দেন।

স্থানীয়দের তথ্য ও অভিযোগ সুত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে আসন্ন পবিত্র ঈদল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতি দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য প্রদানের লক্ষে উপজেলার বন্দবেড় ইউনিয়নের জন্য ৭হাজার ৮শ টি কার্ড বরাদ্দ করা হয়। তার মধ্যে ৫নং ওয়ার্ডে বরাদ্দ দেওয়া হয় ৫শ’টি ।

প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে খাদ্যশস্য বিতারণ করার কথা। এ খবর পেয়ে বাগুয়ারচর গ্রামের মৃত মাজম আলীর স্ত্রী রুপভানু একটি স্লিপের জন্য বন্দবেড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে দেখা করতে যান। এ সময় ইউপি সদস্য বলেন, তুই আমাকে ভোট দিস নাই তোকে স্লিপ দেওয়া হবে না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই বৃদ্ধার ডান কানে থাপ্পর মারে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ইউপি সদস্য (মেম্বার) শফিকুল ইসলাম বলেন, স্লিপ দিতে একটু দেরী হওয়ায় সে আমার বাড়িতে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই আমি তাকে হাত ধরে একটু সড়িয়ে দিয়েছি। থাপ্পর মারি নাই।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!