1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উলিপুরে নদী রক্ষায় ৫ দফা দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

উলিপুরে নদী খনন, নৌ বন্দর ও নৌ থানা স্থাপনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকেলে নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন কমিটির আয়োজনে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন অন্দোলনের প্রধান নির্বাহী ও সমন্বয়কারী এবং স্পেশাল প্রসিকিউটর (অ্যাসি¯ট্যান্ট অ্যাটর্নি জেনারেল) অ্যাড. এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন- হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি।

সংগঠনের প্রধান সংগঠক নূরে আলম সিদ্দিকি লাভলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জেলা আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান ও আব্দুস সামাদ প্রমুখ।

এসময় চরাঞ্চলের অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে কমিউনিটি হাসপাতালসহ নৌ অ্যাম্বুলেন্স, চরে উৎপাতিত কৃষিপণ্যে নিশ্চিত করণে নৌ বন্দর চাই, হাতিয়া, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, সাহেবের আলগা অঞ্চলে নদী খনন করাসহ হাতিয়া, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, সাহেবের আলগার ইউনিয়নের সমন্বয়ে একটি নৌ থানা স্থাপনের দাবি তোলা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!