1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

রৌমারীতে মৎস্য আবাসস্থল পূনরুদ্ধার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের রৌমারীতে মৎস্য আবাসস্থল পূনরুদ্ধার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ ট্রোসা-২ প্রকল্পের আয়োজনে রোববার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন, রৌমারী সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল, প্রভাষক আনজুমান আরা, রৌমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আক্তারুজ্জামান আক্তার, সমাজকর্মী মহিউদ্দীন মহির, সংবাদকর্মী জিতেন চন্দ্র দাস, মাসুদ পারভেজ রুবেল ও সহকারী শিক্ষিকা উফাত জাহান, আরডিআরএস বাংলাদেশ ট্রোসা-২ প্রকল্পের প্রজেক্ট অফিসার খায়রন্নেসা সরকার। এছাড়াও উপজেলার তিন ইউনিয়নের জেলে সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তারা বলেন, জলবায়ু পরিবর্তন নদ-নদী, খাল- বিলের মাছ কমে যাওয়ার অন্যতম কারণ হলেও মানুষের তৈরী অনেক কারনই এর জন্য দায়ী।

তারা বলেন, কৃষিতে কীটনাশকের ব্যবহার, মাছ ধরায় ক্ষতিকর চায়না জাল, কারেন্ট জাল, গ্যাস ট্যাবলেট, কারেন্ট শকের ব্যবহার মাছসহ জলের অন্যান্য উদ্ভিদ ও প্রাণের ক্ষতি করছে। পোনা মাছ ও ডিম ওয়ালা মাছ ধরার কারনেও মাছের বিস্তার কম হয়। সভায় সমস্যা তুলে ধরার পাশাপাশি মৎস্য আবাসস্থল পুনরুদ্ধারে মাছ ধরায় ক্ষতিকর পদ্ধতি বন্ধে সচেতনতা বৃদ্ধি, মাছের ডিম ছাড়ার সময় মাছ নির্ভর জেলেদের খাদ্য সহায়তা দিয়ে মাছ ধরা থেকে বিরত রাখা, জলাশয়গুলোতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের ব্যবস্থা করাসহ জলজ উদ্ভিদের বিস্তার ঘটানোর পরামর্শও দেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!