1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রামে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সাধারণ জনগণ অংশ নেন।

৫ দফা দাবিসমূহ:

১. প্রকল্পটি স্থায়ীকরণ করতে হবে এবং কোনোভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে বাস্তবায়ন করা যাবে না।
২. মাহে রমজানের মধ্যেই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস করতে হবে।
৩. শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে এবং ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।
৪. প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের কেন্দ্র স্থানান্তরের সুযোগ দিতে হবে।
৫. শিক্ষক-শিক্ষিকারা অসুস্থ, অবসরপ্রাপ্ত বা মৃত্যুবরণ করলে একটি শিক্ষক তহবিল গঠন করে এককালীন আর্থিক সহায়তা দিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটবে। কিন্তু দুঃখজনকভাবে প্রকল্পটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এটি পাস করা হোক।”

শিক্ষকরা আরও বলেন, “আমরা স্বল্প বেতনে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কাজে নিয়োজিত রয়েছি। অথচ আমাদের বেতন-ভাতা, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। আমরা চাই, এই প্রকল্প স্থায়ীভাবে চালু হোক এবং আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।”

এসময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

উল্লেখ্য, মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন এবং সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!