1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে জামায়াতের ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা  শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। শনিবার   বিকেলে ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জামায়াত ইসলামীর ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক কুড়িগ্রাম জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস‍্য অধ‍্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের  কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী-কচাকাটা) আসনের জামায়াত  মনোনীত প্রার্থী অধ‍্যাপক  আনোয়ারুল ইসলাম ও  উপজেলা আমির আলহাজ্ব আনোয়ার হোসেন। অন‍্যান‍্যদের মধ্যে ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, উপজেলা সেক্রেটারি অধ‍্যাপক আনোয়ার হোসেন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান সরকার বলেন, আপনারা আমাদের পাশে থাকলে কুরআন শাসন কায়েম করা সহজ হবে ইনশাআল্লাহ।

প্রধান আলোচক মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক একটি কল‍্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের মাঝে রাজনৈতিক মতভেদ থাকবে। কিন্তু আমরা একে অপরের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবো না। এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা যাতে সমাধান করতে পারি, সে সংস্কৃতি চালু করতে হবে। আমরা একে অন্যকে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসবো।  তবেই এক নতুন বাংলাদেশের সূচনা হবে।

দোয়া ও ইফতার মাহফিলে  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!