1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজারহাটে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

চিহ্নিত মাদক ব্যবসায়ী,চুরি,ডাকাতিসহ প্রায় ১৫টি মামলার কুখ্যাত আসামি নিজাম উদ্দিন ওরফে মিজানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজারহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হিলফুল ফুজুল তরুণ সংঘ,বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসা এবং নাজিমখান ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,নাজিমখান ইউনিয়নের ইউপি সদস্য মোসলেম উদ্দিন,ভুক্তভোগী মাইদুল ইসলাম,শিক্ষক রাজু আহমেদ, আহত ভুক্তভোগী জবা আকতার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বনয়ক রিফাত রেদওয়ান মন্ডল, হিলফুল ফুজুল তরুণ সংঘের সভাপতি আহসান হাবীব সৌরভ মন্ডল,শিক্ষার্থী আশা মনি প্রমুখ।বক্তারা বলেন,রাজারহাট উপজেলার দুর্ধুষ মাদক ব্যবসায়ী,চুরি,ডাকাতিসহ প্রায় ১৫টি মামলার কুখ্যাত আসামি নিজাম উদ্দিন ওরফে মিজানের বাড়িতে গত ১মার্চ মধ্য রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় সে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরের দিন ইফতারের আগে পুলিশের সোর্স সন্দেহে ইউপি সদস্য মাইদুল ইসলাম ও তার স্ত্রী শিক্ষক জবা আকতারকে নিজ বাড়ির সামনে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্নক ভাবে আহত করে।নিজাম উদ্দিন মিজান দীর্ঘদিন ধরে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ে।এতে করে ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে এবং নিজাম উদ্দিন মিজানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!