1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভুরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজ হলরুমে এই মহতী আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন,মোঃ আনোয়ার হোসেন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।তাইবুর রহমান মানিক, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।

 

 

ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, মেধাবী ছাত্রনেতা মোশাররফ হোসেন।এসএম মনিরুজ্জামান , সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।

 

 

বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন,রাসেল মাহমুদ, প্রকাশনা সম্পাদক, ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।মোঃ মিজানুর রহমান মিন্টু, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।

 

 

মোঃ শাহিনুর রহমান, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।খোরশেদ আলম, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।মোঃ নয়ন হোসেন, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।

অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের শিক্ষা সম্পর্কে আলোচনা করেন। ইসলামী চেতনাকে ধারণ করে কিভাবে সমাজ ও জাতির কল্যাণে কাজ করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

আলোচনা শেষে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দসহ শতাধিক ছাত্র-যুবক একসাথে ইফতার করেন।

এই আয়োজন ভুরুঙ্গামারীতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!