এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ড্যাব নেতা ডা: মো: ইউনুছ।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এবং জয়মনির হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, সাবেক যুবদল সভাপতি ইফতেখারুল ইসলাম শ্যামা, সাবেক যুবদল নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, হাজী ছালাম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন তৌহিদ, সাবেক ছাত্র ও যুব নেতা কামরুল হাসান, সাবেক ছাত্র ও যুবনেতা শহিদুল ইসলাম, বিএনপি নেতা এছাহক আলী মাষ্টার প্রমুখ।
এ সময় উপজেলা ও ১০ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
Leave a Reply