1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সরকারি রাস্তায় দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় নারীকে মারধর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

রৌমারীতে সরকারি রাস্তা দখল করে ইটের দেয়াল নির্মাণের প্রতিবাদ করায় কমলা খাতুন নামের এক নারীকে মারধর করা হয়েছে। সৈয়দ জামাল ও তার ছেলে মাইদুল হকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে ওইদিন বিকেলে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযুক্তরা হলেন রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার তাজুর উদ্দিনের ছেলে সৈয়দ জামাল (৬৫) ও তার ছেলে মাইদুল হক (৩৫)।

অভিযোগে কমলা খাতুন বলেন, দীর্ঘ দিন ধরে তার বাড়ি থেকে হাবিবুর মাস্টারের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তায় চলাচল করে আসছেন ওই এলাকার মানুষ। বৃহস্পতিবার হঠাৎ করে ওই রাস্তায় ইট দিয়ে দেয়াল নিমাণ কাজ শুরু করেন স্থানীয় সৈয়দ জামাল ও তার ছেলে মাইদুল হক। এতে স্থানীয়দের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ সময় নির্মাণ কাজে বাধা দিতে গেলে তাকে মারধর করেন তারা। তখন ওই নারীর বাম হাত ফেটে যায়। ছিড়ে ফেলা হয় পড়নে থাকা কাপড়। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রানা বলেন, এর আগেও ওই রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করা হয়েছে। এরপরও বৃহস্পতিবার ইটের দেয়াল নির্মাণ কাজ শুরু করেন তারা।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!