1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে ফিলিস্তিনে গণহত্যা ও নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

সুহাইল আহমদ জবি প্রতিনিধি:

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারীরা “বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো”, “ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে”, “বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার”– এমন নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ বলেন,”ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে। নিরীহ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় এখনো নীরব। আমরা এই হত্যাযজ্ঞের অবসান চাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানাই।”

তিনি আরও বলেন,”আমরা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে নই, বরং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে অবিচল। যেমন বিশ্ব মুসলিম উম্মাহ একদিন আয়া সোফিয়ায় আজান দিয়েছে, তেমনি একদিন আল-আকসা ও বাবরি মসজিদেও আজানের ধ্বনি প্রতিধ্বনিত হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম, সংগঠনের সহ-দফতর সম্পাদক এডভোকেট বরকত উল্লাহ লতিফ, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আশিকুল ইসলাম এবং জবি শাখার সভাপতি আব্দুল ওয়াহিদসহ অন্যান্য নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!