1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হুসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য এডভোকেট আশরাফ আলী, আবু হানিফ বিপ্লব, মোঃ হেলাল আমিন প্রমুখ।

এছাড়াও যুবদলের সভাপতি রায়হান আহমদ, যুবনেতা লেলিন, ঝিনুক, মোরশেদ হোসেন লিটু, আমিনুল, মানিক, চান্দ মিয়া, কৃষক দলের আহ্বায়ক মোঃ রিপন আহমেদ, ফেরদৌস আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান যুবায়ের হিমেলসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মমিনুন ইসলাম মমিন, জেলা শ্রমিক নেতা রিজন ও আজিজুল হক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন, যার মধ্যে দৈনিক প্রলয়ের জেলা সংবাদদাতা মোঃ জাফর আহমেদ এবং দৈনিক দেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার মোঃ এরশাদুল হক উল্লেখযোগ্য।

দোয়া ও ইফতার মাহফিল শেষে নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!