1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজিবপুরে কৃষকের ৮ বিঘা জমির গম কেটে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

রাজীবপুরের ঢুষমারার এরিয়ায় ভাড়াটিয়া লোক দিয়ে কৃষকের ৮ বিঘা জমির ১২০ মণ ফসল (গম) কেটে নেওয়া হয়েছে ও বাড়িতে হামলা করা হয়েছে। তাইজুদ্দিন (৫৫), নহন উদ্দিন ও সোনাল গংদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) চর বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনে ঢুষমারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি কৃষক সাইফুল ইসলাম।

ভুক্তভোগি কৃষক সাইফুল ইসলাম গংরা রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়নের চর বাঘমারা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগি কৃষক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, তফশিল বর্ণিত জমিতে দীর্ঘ দিন থেকে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে ভোগ-দখল করে আসছেন সাইফুল ইসলাম গংরা। উপজেলার ঢুষমারা থানা এরিয়ার কালিকাপুর মৌজায় সাড়ে ১০ বিঘা জমিতে ফসল (গম) রোপণ করা হয়। সেই জমি অবৈধভাবে জবর-দখলের পাঁয়তারা করে আসছেন তাইজুদ্দিন গংরা। এ নিয়ে কয়েকবার সমাধানের চেষ্টা করা হলেও সালিশ বৈঠকে উপস্থিত হন না প্রতিপক্ষরা। পরে বিগত মৌসুমে ওই জমিতে ফসল (গম) রোপণ করা হয়। সেই ফসল (গম) কাটার উপযুক্ত হলে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে হাতে লাঠি-সোঠা, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে রোপণ করা ফসল ১২০ মণ (গম) জোর করে কেটে নিয়ে যায় তাইজুদ্দিনসহ তার ভাড়াটিয়া লোকজনরা। যার মূল্য হবে এক লাখ আশি হাজার টাকা। এ ঘটনার প্রতিকার চেয়ে রাজীবপুরের ঢুষমারা থানায় লিখিত অভিযোগ করেন তিনি। এ সময় পুলিশ তদন্ত শুরু করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রতিপক্ষরা। পরে শনিবার (১৫ মার্চ) সাড়ে ১১টার দিকে লাঠি-সোঠা, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের চর বাঘমারা গ্রামে তাদের বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালি-গালাজসহ হামলা চালায় প্রতিপক্ষ তাইজুদ্দিনসহ তার ভাড়াটিয়া লোকজন।

স্থানীয় আলিম উদ্দিন, জহর আলী, মোসলেম ও শাহেব আলীসহ আরও অনেকে বলেন, ওই জমিটি দুঃখী হাজির পৈতিৃক সম্পত্তি। তিনি মারা যাওয়ার পর তার সন্তানরা ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। এই জমিটি আবার জোর করে জবর-দখলের চেষ্টা করছেন তাইজুদ্দিন গংরা।

রাজীবপুরের ঢুষমারা থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!