সুহাইল আহমদ জবি প্রতিনিধি:
অবশেষে গুনে গুনে মোট ১৪ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ বৃহঃস্পতিবার (২০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রমজান-২০২৫ এর শেষ ক্লাস।
ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছুটির আমেজ। দীর্ঘ ক্লাস-পরীক্ষার ব্যস্ততা শেষে শিক্ষার্থীরা এখন ব্যাগ গুছিয়ে ফিরছে প্রিয়জনের কাছে। ক্যাম্পাসজুড়ে বইছে বিদায়ের আবহ, একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছে শিক্ষার্থীরা। ঈদের ছুটি কাটিয়ে আবারও তারা ফিরবে চিরচেনা ক্যাম্পাসে, নতুন উদ্যমে শুরু হবে পড়াশোনা
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
জানা যায়, ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে অফিস। তবে ছুটিকালীন জরুরি সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন।
একইভাবে,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-ফিতর ছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর এবং জুমাতুল বিদা উপলক্ষে এ দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ফলস্বরূপ, ছুটির মৌসুমে ঈদের আনন্দে ঘরে ফেরার তাড়ায় পুরো ক্যাম্পাস যেন এখন ব্যাগ গুছানোয় ব্যস্ত।
Leave a Reply