1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম তিন দিনের রিমান্ডে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

নিষিদ্ধ ঘো‌ষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আম‌লি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন। সদর থানার ওসি হা‌বিবুল্লাহ ও সাদ্দা‌মের আইনজীবী শাখাওয়াত হো‌সেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দাম‌কে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা সাদ্দাম। আশিক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওসি হা‌বিবুল্লাহ বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দাম‌কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হ‌য়ে‌ছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে তা‌কে রিমান্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!