1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভিজিএফ কার্ড কেলেঙ্কারি, চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ বহিষ্কার

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য মো: রিয়াদ মিয়া (২০) নামে একজনকে বহিষ্কার করা হয়েছে। চিলমারীর সমন্বয়ক পরিচয় দিয়ে থানাহাট ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের কাছে ব্যক্তিগত ভাবে ৩’শ টি ভিজিএফ কার্ড দাবি করার অভিযোগের প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এতে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় রিয়াদকে বহিস্কার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মোঃ ফয়সাল আহমেদ সাগর বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সুত্রে জানাযায়, গত ১১ মার্চ মঙ্গলবার চিলমারী উপজেলাধীন ৩নং থানাহাট ইউনিয়নের আলোচনা সভায় প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের বিষয়ে আলোচনা চলাকালীন চিলমারী বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে জেলা কমিটির সদস্য মোঃ রিয়াদ মিয়া ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের কাছে জোড়পূর্বক ব্যক্তিগত ভাবে ৯০০টি ভিজিএফ কার্ড দাবী করেন। এমতবস্তায় প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ও উপস্থিত থাকা জনতা ক্ষুব্ধ হয়। উক্ত ঘটনা জানাজানি হলে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা খুজে পায়। এমতবস্তায় চিলমারী উপজেলার সাধারন জনগনের কাছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় মোঃ রিয়াদ মিয়াকে জেলা কমিটির সদস্য পদ থেকে বহিস্কার করা হলো।

প্যানেল চেয়ারম্যান সাইয়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়াদ নামে ছাত্র আন্দোলনের ওই নেতা ৩’শ ভিজিএফ কার্ড দাবি করেছিলেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ঘটনাস্থল থানাহাট ইউনিয়ন পরিষদে গিয়ে এর সত্যতা পান। ১৮ মার্চ মো: রিয়াদ মিয়াকে জেলা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ছাত্র নেতা রিয়াদ জানান, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোন প্রকার তদন্ত ও সত্যতা যাচাই না করেই সাংগঠনিক নিয়ম ভঙ্গ করে সদস্য সচিব আমাকে বহিষ্কারের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যা আহবায়ক নিজেও অবগত নন। আর আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পন্ন মিথ্যা। সম্পূর্ণ ব্যক্তি আক্রোসের কারনে আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।’’

কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মোঃ ফয়সাল আহমেদ সাগর বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনোই কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা টেন্ডারবাজিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হয়, তবে সেই দায় সংগঠন নেবে না। রিয়াদ’কে সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে বহিষ্কার করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!