1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত মধ্যে রাত সোয়া ২টার দিকে উপজেলার থানা হাট ইউনিয়নের দিয়া কমিউনিকেশন কামরুল হাসান পলাশের দোকানের সামনে মাটিকাটা মোড় হতে জোড়গাছ বাজার গামী পাকা রাস্তায় ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার রমনা গুড়াতি পাড়ার এলাকার আমিনুল ইসলামের ছেলে হালিম বাদশা (৩৮), বহরেরভিটা এলাকার আব্দুল মান্নানের ছেলে রেজাউল করিম (২৮) রাজারভিটা এলাকার আমিনুল ইসলামের ছেলে রায়হান মিয়া (২২) ও সবুজ পাড়া এলাকার আলমগীর হোসেন চৌধুরীর ছেলে মেহেদী হাসান চৌধুরী (৩৩)।

চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান জানান, মঙ্গলবার দিবাগত মধ্যে রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে থানা হাট ইউনিয়নের বড় কুষ্টারী দিয়া কমিউনিকেশন কামরুল হাসান পলাশে দোকানের সামনে মাটিকাটা মোড়সহ জোড়গাছ বাজারগামী পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশের একটি চৌকস দল। এ সময় ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হালিম বাদশা (৩৮), রেজাউল করিম (২৮), রায়হান মিয়া (২২) ও মেহেদী হাসান চৌধুরী (৩৩) কে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীদের কিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে তাদেরকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!