1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে আরিফ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০১৪ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে আরিফুল ইসলাম (২২) নামের এক যুবককে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি নুরুজ্জামান মিয়া (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামি নুরুজ্জামান মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম (ট্যাংরাপাড়া) এলাকার হামেদ আলীর ছেলে।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে আরিফ নিজেই ট্রাক্টর চালিয়ে বালুর ব্যবসা করে আসছিলেন। এ বালুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় আজাদ ও তার ছেলে ইমনের সঙ্গে। এক পর্যায়ে নিহতের বড় ভাইকে বলে আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে নিহত আরিফ। তাকে ঠিক হতে বলেন, না হলে তাকে খেয়ে ফেলবো বলে হুমকি দেন আসামি ইমন। রোববার (১৬ মার্চ) ভোরে ট্রাক্টর চালাতে যাওয়ার জন্য আরিফকে মোবাইলে দিয়ে ডাকেন আরেক বালু ব্যবসায়ী ট্রাক্টর নুরুজ্জামান মিয়া। তার কথামতো গাড়ি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি। পরে রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনয়িনের ধনারচর চরেরগ্রাম এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্বপারে আরিফের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন সকাল ৯টার দিকে ব্রহ্মপুত্র নদের কিনারা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে রোববার রাতে তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহতের বড় ভাই আতিকুর রহমান।

নিহত আরিফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামানের ছেলে। তিনি যাদুচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম গ্রামে বাসিন্দা।

এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!