1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে দৈনিক নতুন সময় প্রতিনিধিদের ইফতার ও মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

সহজ মানুষের জাতীয় দৈনিক নতুন সময়- এর আয়োজনে আজ (১৮ মার্চ) মঙ্গলবার কুড়িগ্রাম জেলা শহরের হাসপাতাল রোড, হাটিরপাড়াস্থ দৈনিক নতুন সময়ের কুড়িগ্রাম জেলা প্রতিনিধির কার্যালয়ে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনপর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথমার্ধে ইফতার ও দোয়া দ্বিতীয়পর্বে দৈনিক নতুন সময়ের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহম্মেদুল কবিরের সভাপতিত্বে পত্রিকার প্রচার-প্রচারণা, এজেন্সি নিয়োগ এবং একই সাথে ঈদুল ফিতরের পর পত্রিকাটি মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা এবং সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রেরিত সংবাদ সমন্ধে ভাষাজ্ঞান এবং একই সাথে সংবাদ লিখনে শব্দের বানানরীতি বিভিন্ন বিষয়ে প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় করা হয়। মতবিনিময় শেষে ২০২৫ সালের নিয়োগপ্রাপ্ত জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলা ব্যতিত নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি আবু হানিফ, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এফ কে আশিক, ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি নাজমুল হুদা, রাজারহাট উপজেলা প্রতিনিধি আসাদুর রহমান, উলিপুর উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন, চিলমারী উপজেলা প্রতিনিধি মাহবুবুল হাসান এবং কুড়িগ্রাম ৯ উপজেলার জন্য একজন বিশেষ রিপোর্টার হবিবুর রহমান হাবিবসহ সকল প্রতিনিধিকে পরিচিতিকার্ড পরিয়ে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি সাম্য রাইয়ান ও কবি মোকলেছুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নতুন সময় পাঠক পরিষদের আহবায়ক জাহানারা বেগম, সদস্য আবিরা ইয়াছমিন, সিফাত আহমেদ, তামিম এবং কুড়িগ্রাম পত্রিকা এজেন্সির প্রতিনিধি রানা মিয়া ও কুড়িগ্রাম হকার্স সমিতির প্রতিনিধি সাজু মিয়া।

এসময় গতবছর থেকে আদ্যবধি কুড়িগ্রামে দৈনিক নতুন সময়ের সাথে থেকে পত্রিকার প্রচার-প্রচারণার কাজে বিভিন্ন উপজেলায় ক্যাম্পিং ও বিভিন্ন বিষয়ে অগ্রণী ভূমিকা রাখার জন্য নতুন সময় পত্রিকা কতৃপক্ষের পক্ষে পাঠক পরিষদের ৪ সদস্যকে আসন্ন ঈদ সম্মানি ভাতা প্রদান করা হয়। মতবিনিময় সভা চলাকালীন প্রতিনিধিদের সাথে ভার্চুয়াল মতবিনিময় করেন নতুন সময় পত্রিকার ডেপুটি মফস্বল সম্পাদক জনাব খালেদ হাসান সুজন।
তৃতীয় পর্বে ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!