1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রমজান উপলক্ষে ‘ডিসকাউন্টে’ অটোরিকশা চালান কুড়িগ্রামের সাইদুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে পবিত্র রমজান মাস উপলক্ষে নিদিষ্ট ভাড়া থেকে যাত্রীদের কাছে ৫ থেকে ১০ টাকা ভাড়া কম নেন এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক। রমজানে তার এমন উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন জেলাজুড়ে। 

সরেজমিনে দেখা গেছে, অটোরিকশার সামনে-পেছনে লাগানো হয়েছে ডিসকাউন্টের অফারের ব্যানার। ব্যানারে লেখা : ‘পবিত্র মাহে রমযান মাস উপলক্ষে নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড়।’

তিনি জানান, যে কেউ যাত্রী হয়ে তার অটোরিকশায় উঠে গন্তব্যে পৌঁছার পর নির্দিষ্ট ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে পাঁচ টাকা। তবে ক্ষেত্রবিশেষে ১০ টাকাও কম নেন তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী রমজান মাসজুড়ে যাত্রীসেবার জন্যই এমন ছাড় দেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার ব্যাটারি চালিত অটোচালক সাঈদুর রহমান।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, রমজান মাস এলেই বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি এবং দূরপাল্লার পরিবহনে টিকিটের দাম বেশি নেওয়ার প্রতিযোগিতা চলে। এমন পরিস্থিতিতে অটোরিকশাচালক সাইদুর রহমানের এমন উদ্যোগ অনন্য।

অটোরিকশার যাত্রী আবু সাঈদ নামের একজন বলেন, অটোরিকশাচালক সাইদুরের এ রকম সেবায় খুশি আমরা। ৫ থেকে ১০ টাকা অতি সামান্য হলেও পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় এটিও যেন তার অনন্য উদাহরণ।

এ বিষয়ে সাইদুর রহমান বলেন, অটো চালানো আমার একমাত্র পেশা। অটো চালিয়ে যে আয় হয়, তা দিয়ে আমার সংসার চলে। ধর্মীয় অনুভূতি ও বিবেকের তাড়নায় এমনটা করেছি। এতে আয় কিছুটা কম হলেও আমি ধর্মীয়ভাবে সন্তুষ্ট। গত বছরও রমজান মাসে এ রকমভাবে ভাড়া ছাড় দিয়েছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!