রংপুরের কাউনিয়ায় তৃণমূল সংগঠকদের অংশগ্রহণে নারীর ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার শহীদবাগ বল্লভবিশুতে মহিলা পরিষদ পাড়া কমিটির আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাড়া কমিটির সভাপতি রীনা সরকার।
প্রশিক্ষণে নারীদের অধিকার, আইনি সহায়তা ও সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আরা লীনা। এছাড়া লিগ্যাল এইড সম্পাদক রীতা সরকার, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক ফারিয়া রহমান এবং অফিস প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহীনা স্বপ্না বক্তব্য রাখেন।
বক্তারা নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা নারীদের নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শহীদবাগ বল্লভবিশু মহিলা পরিষদ পাড়া কমিটির সকল সদস্যসহ স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply