1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গল্প কাহিনিতে ঘেরা কুড়িগ্রামের প্রাচীন একটি শিমুল গাছ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে একটি বিশালাকারের শিমুল গাছ দেখে অভিভূত স্থানীয়সহ দর্শনার্থীরা। প্রায় ৫০০ বছর বয়সী দৃষ্টিনন্দন প্রাচীন গাছটি ঘিরে রয়েছে নানান গল্প কাহিনিও।

সরেজমিনে দেখা গেছে, জেলার ফুলবাড়ী উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কুটিচন্দ্রখানা গ্রামে শিমুল গাছটির অবস্থান। ৮ শতক জমির উপর দাঁড়িয়ে থাকা প্রায় ১৫০ ফুট লম্বা শিমুল গাছটির গোড়ার পরিধি ৫০ ফুটেরও বেশী। পেছনের দিকটা ঝোপঝাড়ে পূর্ণ থাকলেও সামনে বিষ্ময়! প্রতিদিনই শিমুল গাছটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা। গাছটিকে ঘিরে পহেলা বৈশাখে মেলাও বসে এখানে। মৌমাছির চাকসহ, বিভিন্ন প্রজাতির পাখির বাস গাছটিতে। বিকেল হলেই টিয়া পাখিসহ বিভিন্ন পাখির কলরবে মুখর হয়ে উঠে এলাকাটি।

স্থানীয়রা জানান, শিমুল গাছটির নিদিষ্ট বয়স জানা নেই কারও। ধারনা করা হচ্ছে গাছটির বয়স প্রায় ৫০০ বছর। দেখতে প্রায় স্মৃতিসৌধের মতো। সনাতন ধর্মাবলম্বীরা গাছটির গোড়ায় পূজা অর্চনাও করেন। তাই বাঙালির উৎসবগুলোতে এখানে আয়োজন করা হয় মেলাসহ নানা উৎসবের।

গাছটি দেখতে আসা সুজন মোহন্ত নামের এক দর্শনার্থী বলেন, আমরা কুড়িগ্রামে যারা বসবাস করি অনেকদিন ধরে শুনে আসছি ফুলবাড়ী উপজেলায় বিশাল একটি শিমুল গাছ রয়েছে। তা আজ দেখে অবাক হয়েছি, একো বড় গাছ আমাদের জেলায় রয়েছে। দেখে যেটা মনে হলো এমন গাছ বাংলাদেশে মনে হয় নেই। তাই বলবো সময় পেলে গাছটি দেখতে আসবেন আসা করছি ভালো লাগবে।

কুড়িগ্রাম সরকারি কলেজ অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন বলেন, শিমুল গাছ এ অঞ্চলের আবহাওয়ায় বেশি জন্মায়। এমন প্রাচীন গাছ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের কথা জানায় উদ্ভিদ বিদ্যা বিভাগের এ শিক্ষক। গাছটির সৌন্দর্যবর্ধনে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন এমটাই প্রত্যাশা আমার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!