1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামের সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট : ৮০,০০০ টাকা জরিমানা আদায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর  বিভাগীয় কার্যালয় এবং কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার  ১৭ মার্চ কুড়িগ্রাম  সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে  পনির এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি এবং ডিজেলে ১৪০ মিলি কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। মেসার্স ফ্রেন্ডস ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ৭০ মিলি কম দেওয়ায় একই আইনে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্টের  নেতৃত্ব প্রদান করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট)  মোঃ আহসান হাবীব এবং ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।

জাতীয় ও  জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!