1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

কুড়িগ্রামে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

গাছের সুরক্ষার জন্য সোমবার (১৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও বন বিভাগ কুড়িগ্রামের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, সহকারী বন সংরক্ষক রাশিদ আরিফ সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

প্রফেসর মির্জা মো. নাসির উদ্দিন বলেন, ‘গাছের প্রান আছে, এই বিষয়টি অনুভব করলে পেরেক মারা থেকে যেকোন মানুষ বিরত থাকতো।’

কুড়িগ্রাম শহরের বিভিন্ন পয়েন্টে স্কুল, কলেজ, কোচিং সেন্টার, নার্সিং ইনস্টিটিউট বা ডাক্তারদের ফেস্টুন গুলো এভাবে প্রায় গাছে পেরেক মেরে বিজ্ঞাপনের কাজ করে প্রতিষ্ঠানগুলো।

এ বিষয়ে উত্তম কুমার রায় বলেন, “এটি আইনগত অপরাধ এবং আমাদের পরিবেশ এর জন্য ক্ষতির, তাই এগুলো অপসারণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হবে, ভবিষ্যতে যেন আর এমনটি না করে।”বন অধিদপ্তর কুড়িগ্রামের পক্ষ থেকে এ বিষয়ে মাইকিং সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এর মাধ্যমে দিনব্যাপী সচেতনতামূলক প্রচারণা চলমান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!