1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তরুন উদ্যোক্তা নাজমুল হুদা সেবা দিচ্ছে সারা বিশ্বে

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

দূর্জয় হাসান, বিশেষ প্রতিনিধি:

দেশে তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার নাজমুল হুদা। অল্প বয়সেই তিনি সোশ্যাল মিডিয়ায় সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করার পাশাপাশি ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি নামক একটি এজেন্সি তৈরি করেছেন। এজেন্সির প্রতিষ্ঠাতাও তিনি। ইতিমধ্যে শতাধিক তরুণকে অনলাইনে এবং অফলাইনে কাজ শিখিয়ে দিয়ে এক অনন্য নজির গড়ে তুলেছেন তিনি।

নাজমুল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর সন্তান। নাজমুল হুদা নাঈম শুধু কর্মসংস্থানের ব্যবস্থাই নয়, এর পাশাপাশি সে হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তার মাধ্যেমে বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি দেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ফেইসবুক পেইজ,ইউটিউব চ্যানেল,ইনস্টাগ্রাম সহ নানা সোশ্যাল মিডিয়ার সমস্যা সমাধান করে দিতে সক্ষম হয়েছে।

তার সাথে কথা বলে জানা যায়, সে অনেক আগে থেকেই এসব নিয়ে ঘাটাঘাটি করেছে। প্রথমের দিকটা একটু কঠিন হলেও এখন সে বেশ জনপ্রিয়। তিনি আরও বলেন,”কাজের শুরুতে সফলতা আশা করে হতাশ হলে চলবে না। মনোবল ও অটুট ধৈর্য ধারণ করতে হবে। তিনি ভুরুঙ্গামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে শিক্ষাজীবন শেষ করেন বর্তমানে তিনি অর্নাস শুরু করেছেন।

নাজমুল হুদা বলেন, আমি চাই দেশের সকল বেকার যুবককে কর্মসংস্থানমুখী করতে। আমার দেশ বিশ্বের মধ্যে বেকারমুক্ত দেশ হয়ে উঠুক। তার জন্য দরকার আমাদের উদ্যোগী হয়ে ওঠা।

নাজমুল আরও বলেন, আপনি যদি সফল উদ্যোক্তা হতে চান তাহলে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করুন, কষ্ট এবং পরিশ্রম করার পরেই সফলতা আছে এছাড়া নয়। এটি আপনাকেই করতে হবে, আপনাকে সব সময় নতুন নতুন চ্যালেঞ্জ জয় করার জন্য প্রস্তুত থাকতে হবে।

প্রত্যাশার বাণী শুনিয়ে নাজমুল বলেন, সোশ্যাল মিডিয়ায় সাইবার নিরাপত্তা নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে। আগামীতে আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!