1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

ভূরুঙ্গামারীতে অনুমতি ছাড়াই কাটা হলো রাস্তার গাছ, ডাল পড়ে ট্রান্সফরমার বিকল

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাওলানাপাড়া গ্রামে  (১৪ মার্চ ) শুক্রবার বিকেলে গাছ কাটার সময় বৈদ্যুতিক তারের ওপর ডাল পড়ে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে প্রায় ৮০টি পরিবার সেহরি, ইফতার ও তারাবিতে  চরম দুর্ভোগে পড়েছে।

জানা গেছে, শুক্রবার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ (পিতা: মৃত সোরাব আলী) এর নেতৃত্বে সরকারি রাস্তার দুটি বড় ইউক্যালিপটাস গাছ (যার বাজার মূল‍্য আনুমানি প্রায় অর্ধ লক্ষ টাকা ) কাটা হয়। তবে গাছ কাটার বিষয়ে কোন অনুমতি বন বিভাগ দেননি বলে জানা গেছে। গাছ কাটার সময় বিশাল একটি ডাল বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে গেলে ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়।

এতে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন‌এলাকাবাসী , স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন এবং গাছ কাটার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। গাছ কাটার বিষয়ে উপজেলা  বন কর্মকর্তা বাদশা মিয়া জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি বিষয়টি তদন্ত করে দেখতেছি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি বলেন গাছ কাটার কোন অনুমতি দেয়া হয় নাই।বিষয়টি আমি দেখতেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!