কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ৯দিন ব্যাপী সেবাইত প্রশিক্ষণ শুরু হয়েছে । রোববার কুড়িগ্রাম কৃষিসম্প্রসারণ অধিদপ্তর এর সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।
এসআরএসসিপিএস প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট বিকাশ কুমার শীল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনন্ত কুমার ভৌমিক প্রনতি রানী দাস ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি স্বপন কুমার দাস ।
এসময় প্রশিক্ষণার্থীদের মাঝে শ্রী গীতা সহ প্রশিক্ষণউপকরন বিতরণ করা হয় । ৯ দিন ব্যাপী এ প্রশিক্ষণে সামাজিক মূল্যবোধ,কৃষি ও বনায়ন , গৃহপালিত পশুপালন ,বাল্যবিয়ে সহ বিভিন্ন বিষয়ে ৯ দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
Leave a Reply