1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ময়মনসিংহে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাটের এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহ নগরীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে নির্মাণশ্রমিক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। যুবককে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম (২৫)। তিনি কুড়িগ্রামের রাজারহাটে তাঁর বাড়ি। নগরীর মাসকান্দা এলাকায় নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু বাসায় ফেরার পথে উত্ত্যক্ত করেন আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন তা দেখে যুবকটিকে আটক করেন। তাঁকে আটকে মারধর করা হয়। এক মাস আগেও একই এলাকার আরেক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে পুলিশের হাতে দিতে চাননি। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, আমিরুল মেয়েদের একা পেলেই উত্ত্যক্ত করতেন বলে দাবি স্থানীয়দের। তাঁর বিরুদ্ধে উত্ত্যক্ত করার ধারায় মামলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!