1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে বিজিবি

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।

শুক্রবার (১৫ মার্চ) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মো. শাকিল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে এই মালামাল হস্তান্তর করেন।

লেঃ কর্নেল শাহ্ মো. শাকিল আলম বলেন, ফেলানী নিহত হওয়ার পর থেকেই বিজিবি এই পরিবারের পাশে রয়েছে। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিজিবির তৎকালীন কমান্ডিং অফিসাররা ভারতে গেছেন। এছাড়া, পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহনে সহায়তা হিসেবে ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি।

বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় ফেলানীর বাবাকে ঈদ উপলক্ষে ব্যবসার জন্য অর্ধ লক্ষাধিক টাকার মালামাল প্রদান করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে থাকবে, উল্লেখ করে তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, সীমান্তবর্তী মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে।

ফেলানীর বাবা বিজিবির এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজিবি সবসময় আমাদের পাশে ছিল। ঈদ উপলক্ষে এই সহায়তা আমাদের ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করবে।

সীমান্তে নিরাপত্তার পাশাপাশি বিজিবির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারত থেকে ফেরার সময় কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় ১৫ বছর বয়সী ফেলানী। কাঁটাতারে ঝুলে থাকা তার নিথর দেহের ছবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি জানানো হলেও ভারতের আদালতে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পরও আজও প্রকৃত বিচার নিশ্চিত হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!