1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারী সীমান্তে পাচার হওয়া অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল কর্তৃক ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও ৩৩ হাজার ১শ গোলাবারুদ আটক।

১৪ মার্চ শুক্রবার রাত আনুমানিক ১১:৫০ মিনিটে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনস্থ দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩ এস এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল অস্ত্র ও গোলাবারুদ পাচারের তথ্য গোপন তথ্য পেলে ঐ তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক এর পরিকল্পনা ও দিক নির্দেশনায় এবং নেতৃত্বে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপি হতে একটি ১৯ সদস্যের বিশেষ টহলদল গোপনে অবস্থান নেয়।

পরবর্তীতে কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের নিমিত্তে ধাওয়া করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। টহলদল উক্ত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ৮লক্ষ ২৬হাজার ২শত টাকা মুল্যের মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি, এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!