1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে রাজনৈতিক নেতাদের ঐক্যের আহ্বান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) কুড়িগ্রাম জেলা শহরের দাদা মোড় সংলগ্ন আলমাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতীয় সংকট মোকাবিলায় সকল দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
বক্তারা রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, সাম্প্রতিক নৃশংস ঘটনা, বিশেষ করে আছিয়ার ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ আব্দুল হক আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডাঃ মোঃ আক্কাস আলী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও জাতীয় শিক্ষক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নূর বখত মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ আবুল কালাম আজাদ এবং কুড়িগ্রাম-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেন, “দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সুস্থ ধারার রাজনীতি প্রয়োজন। তাই ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একত্রিত হতে হবে।”
অনুষ্ঠানের দোয়া-মুনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অতিথি ও মুসল্লিদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!