1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে মৌমাছির চাকে বাজ পাখির থাবা, কামড়ে আহত ৪

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মৌমাছির চাকে বাজ পাখির থাবায় উড়ন্ত মৌমাছির কামড়ে একই পরিবারের নারী শিশুসহ ৪ জন আহত হয়েছে। এ সময় দুইটি গবাদী পশু গরু আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে। 

আহতরা হলেন- কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের রহমত আলীর স্ত্রী মহিমা বেগম (৫৫), আশরাফুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৩০), নুর জাহানের শিশু কন্যা আশামনি (৫) ও নুর জাহানের ভাগনী মরিয়ম আক্তার (১৭)।

এরমধ্যে নুরজাহান বেগম ও তার শাশুড়ি মহিমা বেগমকে গুরুতর অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আশরাফুল হকের গৃহপালিত বেঁধে রাখা দুইটি গরু মৌমাছির কামড়ে গুরুতর আহত হয়। গরু দুটিকে স্থানীয় পশু চিকৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের অভিভাবক একরামুল হক জানান,  সোমবার সকাল ১০ টার দিকে আমার জ্যাঠাতো ভাই আনোয়ার হোসেনের আম গাছে থাকা একটি মৌমাছির চাকে বাজ পাখি থাবা দেয়। এতে চাক থেকে মৌমাছি ছোটাছুটি শুরু করে।

উড়ন্ত মৌমাছির দল আম গাছের পাশে বেঁধে রাখা দুইটি গরুকে প্রথমে আক্রমণ করে। গরু গুলোর হাম্বা হাম্বা ডাক শুনে গরুর মালিক আশরাফুল হকের স্ত্রী নুর জাহান ছুটে আসে। এ সময় মৌমাছি দল তাকেও আক্রমণ শুরু করে।

তার চিৎকার শুনে নুর জাহানের শাশুড়ি মহিমা বেগম, তার শিশু কন্য ও তার ভাগনি নুরজাহানকে বাঁচাতে আসলে তারাও মৌমাছির আক্রমণের শিকার হয়। ্এরমেধ্যে নুরজাহান ও তার শাশুড়ি গরুতর আহত হলে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এখন অনেকটা তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!