1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকি আক্তারসহ দেশদ্রোহী সেবাদাসদের গ্রেফতারের দাবি জবি ইনকিলাব মঞ্চের

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

সুহাইল আহমদ,জবি প্রতিনিধি:

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগের কসাই লাকি আক্তারসহ দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টায় শান্ত চত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইনকিলাব মঞ্চে উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, শাহবাগের কিট লাকি আক্তার ও তার দোসররা ২০১৩ সালে শাহবাগে ফ্যাসিজম কায়েম করেছিল। ২০২৫ সালেও তারা শাহবাগ পুনরায় কায়েমের চেষ্টা করছে। কিন্তু ভুলে গেলে চলবে না, এটি ‘জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের’ পরবর্তী সময়। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা পুনরায় শাহবাগ করতে দেবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাকি আক্তারকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জগন্নাথে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করছি।

সদস্য সচিব শান্তা আক্তার বলেন, শাহবাগীরা আবার তাদের বিষদাঁত প্রদর্শন করা শুরু করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল তারা পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ২০১৩ সালে তারা ‘বিচার চাই না, ফাঁসি চাই’ বলে বাংলাদেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। আপনাদের সতর্ক করে দিতে চাই—২০২৫ সালে এসে আপনারা চাইলেই আর আগের অবস্থায় ফিরে যেতে পারবেন না।

জবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, যারা শাহবাগে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই শাহবাগ আবার মাঠে নেমেছে। ২০০০ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি। বলে দিতে চাই এটি ২০১৩ সাল নয়, এটি ২০২৫ সাল! তাদের মা, ফ্যাসিস্ট হাসিনা, বাংলাদেশে টিকে থাকতে পারেননি, আর তারা তো পোকামাকড়, যাদেরকে বাংলাদেশের মানুষ ফুঁ দিয়ে উড়িয়ে দেবে। আমি সরকারকে আহ্বান করছি—লাকি আক্তারসহ ভারতের সেবাদাস শাহবাগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!