1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতির বক্তব্য বিকৃতির অভিযোগ, তীব্র নিন্দা সংগঠনের

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি মো. আমিমুল ইহছানের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। জেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে। 

 

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১০ মার্চ কুড়িগ্রাম সদর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দিনে চিলমারী উপজেলা বিএনপির কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি মো. আমিমুল ইহছান।

তিনি প্রথমে কুড়িগ্রাম সরকারি কলেজের মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে মজিদা আদর্শ ডিগ্রি কলেজের মানববন্ধনে বক্তব্য দেন। তবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় এবং চিলমারী উপজেলা বিএনপির কর্মীসভায় উপস্থিত থাকার জন্য বারবার ফোন আসায়, মজিদা আদর্শ ডিগ্রি কলেজের মানববন্ধনে বক্তব্য প্রদানকালে অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহারের ভুল হয়।

জেলা ছাত্রদল জানায়, বিষয়টি জানার পর সভাপতি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তবে এরই মধ্যে একটি মহল তার বক্তব্যের পাঁচ মিনিটের ভিডিও ক্লিপ বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

জেলা ছাত্রদল এটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি করে তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!