1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে নদী থেকে বালু উত্তোলন; হুমকিতে ব্রিজ,বসতবাড়ি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নদী থেকে ড্রেজার দিয়ে অভৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাট সেড, ফুলকুমার ব্রিজ, ফসলী জমি ও নদীতীরের কয়েকটি ভুমিহীন পরিবার। এদিকে, বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন শঙ্কিত এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ সহ বেশ কয়েক একর ফসলী জমি ও কয়েকটি ভুমিহীন পরিবার হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো.জানিক হোসেন বলেন, আমরা ভূমিহীন। সরকারি জমিতে থাকি। নদী থেকে বালু উত্তোলন করায় আমাদের ঘরবাড়ি ভাঙ্গনের হুমকিতে পড়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করায় থানাঘাট হাটসেড, ব্রিজ, ফসলী জমি ভাঙনের হুমকিতে পড়েছে। এছাড়া ভুমিহীন পরিবার ভাঙন আতঙ্কে দিনাতিপাত করছে। ছাত্র জনতার বাধায় বালু তোলা কয়েকদিন বন্ধ থাকলেও ফের শুরু করেছে তারা।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, নদী থেকে বালু উত্তোলনকারীকে বালু তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি বালু উত্তোলন বন্ধ করতে নারাজ।

এ বিষয়ে বালু উত্তোলনকারী নজরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার পৈত্রিক জমি থেকে বালু উত্তোলন করে পুকুর ভরাট করছি। এতে কারো ক্ষতি হবার কথা না। ক্ষতি হলে আমি ক্ষতি পূরণ দেব।

পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর বলেন,ঘটনাস্থলে গিয়ে উত্তোলনকারীকে বালু তুলতে নিষেধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, সেখানে লোক পাঠানো হয়েছে । আশা করছি অবৈধ বালু উত্তোলন আজকের মধ্যে বন্ধ হয়ে যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!