1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে আসমা, রীতা পারভীন, সদস্য হালিমা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ের নৃশংস হত্যাকান্ড ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। শিশুটির শরীরে হায়েনার মতো আক্রমণ করে ক্ষতবিক্ষত করা হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। তাই ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। যাতে এমন জঘন্য অপরাধ করার আর কেউ সাহস না পায়। এছাড়া আমরা দেখেছি বিগত সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করা হয়। কিন্তু সেটার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!