1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুরে পাঁচ ইয়াবাসহ আসাদুল ইসলাম (১৯) নামের এক মাদক বারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (৯ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বালিয়ামারী এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক কারকারি আসাদুল ইসলাম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর পূর্বপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

সোমবার (১০ মাচ) সকালে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় রবিবার রাত পৌনে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২-২-এস থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় ৫ পিস ইয়াবাসহ আসাদুল ইসলাম নামের মাদক কারবারি আটক করা হয়। এ এতে জব্দ করা হয় একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও মালামালসহ আসামীকে চর রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!