1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, দুই ভাই গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

রৌমারীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত আইয়ুব আলী ও শাহিনুর রহমান যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের মৃত আব্দুল গফ্ফারের ছেলে।

জানা গেছে, যাদুরচর মৌজার বাইমমারী এলাকায় ছয় শতাংশ জমি আরএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হয়। ওই জমি আগের মালিকের দখলে থাকা সত্ত্বেও সেখানে একটি মাদ্রাসা নির্মাণ করার জন্য বলা হয় স্থানীয়দের। এ সময় নির্মাণ করা হয় বাইমমারী সড়ক পাড়া হাফিজিয়া মাদ্রাসা। পরে প্রভাব খাটিয়ে দখল করে ওই খাস জমিতে বসতবাড়িসহ স্থাপনা নির্মাণ করেন আইয়ুব আলী ও শাহিনুর রহমান। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন স্থানীয়রা। তারপরও থেমে থাকেননি তারা। এ কারণে রোববার দুপুর ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (আজ) সকালে তাদের কুড়িগ্রাম আদালতে হাজির করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!