কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ত্রিমোহনীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আলতাফ হোসেন আটক হয়েছে।
শুক্রবার (০৭মার্চ)রাত সাড়ে দশ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে নাগেশ্বরী উপজেলার পৌরসভার ভাই ভাই মোড় গ্রামের বাসিন্দা আজিত উল্লাহ’র ছেলে মো:আলতাফ হোসেন(৪৮)কুড়িগ্রাম ত্রিমোহনী মোড় থেকে রাজারহাটের উদ্দেশ্যে মোটরসাইকেলে ফেন্সিডিল পরিবহনকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে হাতেনাতে মাদক সহ আটক হয়।
এসময়ে তল্লাশি চালিয়ে ৪৮বোতল ফেন্সিডিল,ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃত মো: আলতাফ হোসেনকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসমাীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply