1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষকদের জীবন যখন অনিশ্চিত, শিক্ষার ভবিষ্যৎ কি নিরাপদ?

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

শিক্ষকতা শুধুই একটি পেশা নয়, এটি এক মহৎ ব্রত। এক সময় ছিল যখন একজন শিক্ষক ছিলেন সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাঁর কথাই ছিল চূড়ান্ত, তাঁর দীক্ষায় গড়ে উঠত প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু আজকের সমাজে শিক্ষকদের সেই মর্যাদা কোথায়? শিক্ষার আলো যাঁরা ছড়িয়ে দেন, তাঁরাই আজ অবহেলিত। জাতির ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তাঁদের কাঁধে, অথচ তাঁদের জীবন আজ অনিশ্চয়তায় আচ্ছন্ন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা একদল শিক্ষক—চোখে হতাশার ছাপ, মুখে দৃঢ় প্রত্যয়। যেনো অনশনই তাঁদের শেষ আশ্রয়! দিনের পর দিন, বছরের পর বছর, তাঁদের দাবিগুলো উচ্চারিত হয়েছে, প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবতা বদলায়নি। একদিকে সরকারি শিক্ষকদের আর্থিক নিশ্চয়তা, অন্যদিকে বেসরকারি শিক্ষকদের দুর্দশা। এ কেমন সমতা?

সরকারি শিক্ষকদের জন্য নিশ্চিত বেতন-ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাড়ি ভাড়া। অথচ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নেই কোনো স্থায়ী নিরাপত্তা, নেই ন্যায্য সুযোগ-সুবিধা। একই কাজ, একই দায়িত্ব, অথচ বৈষম্যের পাহাড়।

বেসরকারি শিক্ষকদের অবস্থা কেবল শহরেই কিছুটা সহনীয়। গ্রামাঞ্চলে শিক্ষকদের দুর্দশা অকল্পনীয়। এক গ্রামের শিক্ষক দিন-রাত পরিশ্রম করেন, অথচ তাঁর বেতন দিয়ে সংসার চালানো দুষ্কর। কোথাও কোথাও শিক্ষকরা নামমাত্র সম্মানীতে পাঠদান করেন, শুধুমাত্র সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই। এই অসমতার অবসান কি কখনো হবে?

আমরা এমপিওভুক্ত শিক্ষকরা বছরের পর বছর ধরে আন্দোলন করছি। ২০২৩ সালেও একই দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। সরকার তখন দুটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছিল, কিন্তু ফলাফল শূন্য। প্রতিশ্রুতির নামে চলেছে দীর্ঘদিনের ফাঁকিবাজি। এই অবিচার আর কতদিন চলবে?

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি চাকরিজীবীদের সমান শতভাগ উৎসব ভাতা, সরকারি চাকরিজীবীদের মতো বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। আমাদের এই দাবিগুলো স্পষ্ট ও যুক্তিসঙ্গত।

শিক্ষকদের এই লড়াই শুধুমাত্র তাঁদের নিজেদের জন্য নয়, এটি শিক্ষার মানোন্নয়নের জন্যও অপরিহার্য। একজন অনাহারী, অবহেলিত শিক্ষক কীভাবে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করবেন? জাতিকে আলোকিত করতে হলে শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতেই হবে।

শিক্ষকদের প্রতি সুবিচার করুন। তাঁদের দাবিগুলোকে গুরুত্ব দিন। জাতীয়করণের ঘোষণা দিন। ন্যায়সঙ্গত দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থামব না। কারণ শিক্ষকের স্বপ্নের মৃত্যু মানে একটি জাতির ভবিষ্যৎ অনিশ্চিত হওয়া।

আমরা শুধু শিক্ষক নই, আমরা জাতি গড়ার কারিগর। আমাদের গড়া সেই ভবিষ্যৎ যেন ন্যায়ের আলোয় উদ্ভাসিত হয়, সেই প্রত্যাশাই রইল।

মোঃ আক্তারুজ্জামান সরকার – শিক্ষক, নয়াচর নিম্ন-‌মাধ‌্যমিক বালক বিদ‌্যালয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!