1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামে জাতীয় পাট দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে পাট অধিদপ্তর কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর মুখ্য পরিদর্শক নওসের আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাবিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার ড. মোঃ মামুনুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজা খাতুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, টেলিভিশন  সাংবাদিক  ফোরামের সদস্য সচিব ও মাই টিভি’র কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম টেক্সটাইল মিলের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, বিএডিসির প্রশাসনিক কর্মকর্তা পাপিয়া আক্তার, উদ্যোক্তা আফরোজা বেগম, পাটচাষি ও পাট ব্যবসায়ী এবং উদ্যোক্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির উপর জোড় দেন। এছাড়া পাট চাষী ও পাটজাত উৎপাদনকারী উদ্যোক্তারা যাতে তাদের পণ্যের ন্যায্যমূল্য পান সে বিষয়ে আলোচনা করা হয়। এ সময় চাষীরা মানসম্মত বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহের জন্য সরকারের প্রতি আহবান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!